FRESH DELIVERY ENQUIRY: +91 8016490482

About Us

Purity in every drop, trust in every step.

About Us
Who We Are

Our Journey of Purity

দিনটা ছিলো ২০২২ সালের ১৭ ই জুন।পূর্ব বর্ধমান জেলার কালনা ১ ব্লকের অন্তর্গত ইন্দ্রপুর গ্রামে একটা ছোট্ট দুধ সংগ্রহ কেন্দ্র চালু করা হয়।মুলতঃ ইন্দ্রপুর এবং পার্শ্ববর্তী গ্রামের দুগ্ধ চাষীদের বিশেষভাবে সহায়ত করার জন্য।পরবর্তীতে পরিস্থিতি এবং সময়ের দাবিকে মেনে নিয়ে একটা দুগ্ধজাত পণ্যের কারখানা তৈরী করার স্বপ্ন দেখি।আমার স্ত্রী গঙ্গোত্রী গোস্বামী এ বিষয়ে বিশেষভাবে উৎসাহ দেন।এখানে উল্লেখযোগ্য যে ' বনফুল' ডেয়ারি নামকরণ তাঁরই করা।
শুরু হলো বনফুল ডেয়ারি প্লান্ট তৈরীর পরিকল্পনা,ভাবনা --চিন্তা।আমার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যাদের অবদান আজীবন আমাকে কৃতজ্ঞতার সাথে মনে রাখতে হবেই তাঁরা হলেন আমার স্ত্রী গঙ্গোত্রী গোস্বামী, শ্রদ্ধেয় গোবিন্দ হালদার মহাশয় (বিশিষ্ট ব্যবসায়ী -- সমাজসেবী), ডঃ প্রদীপ কুমার রায় (প্রফেসর ডেয়ারি প্রযুক্তি এবং কারিগরী বিদ্যা,মোহনপুর,পঃবঃ)। বিশেষ শুভাকাঙ্ক্ষী হিসাবে আজও বনফুল ডেয়ারির পাশে আছেন আবু নোমান কাজি, মদন হালদার মহাশয় এবং এলাকার দুগ্ধ চাষিরা।
অবশেষে ২০২৫ সালের ২৬ শে নভেম্বর পূর্ব বর্ধমান জেলার কালনা ১ ব্লকের কৃষ্ণপুর গ্রামে 'বনফুল ডেয়ারি 'প্লান্টের শুভ সূচনা হয়। বনফুল একদিন বনস্পতি হবেই এই লক্ষ্যে এগিয়ে চলেছে।

Our Vision

To be the most trusted dairy brand...

Our Mission

* Trust built through relationships with local farmers
* Freshness that comes directly from the source
* Quality that is never compromised
* A heartfelt mission inspired by a dream